google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উড়ন্ত মেসির জোড়া গোল, প্লে-অফে দাপুটে জয়ে ইন্টার মায়ামির শুভসূচনা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: উড়ন্ত মেসির জোড়া গোল, প্লে-অফে দাপুটে জয়ে ইন্টার মায়ামির শুভসূচনা ছবির ক্যাপশন: উড়ন্ত মেসির জোড়া গোল, প্লে-অফে দাপুটে জয়ে ইন্টার মায়ামির শুভসূচনা
ad728

ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। এবার সেই ন্যাশভিলের বিপক্ষেই আবারও জ্বলে উঠলেন আর্জেন্টাইন কিংবদন্তি। শনিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে প্লে–অফে ইন্টার মায়ামিকে ৩–১ গোলে জিতিয়ে শুভসূচনা এনে দেন মেসি। এই জয়ে এমএলএস প্লে-অফ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে মায়ামি। ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন মেসি। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৮৯০তম ও হেডে করা ২৯তম গোল। ১–০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মায়ামি।

বিরতির পরও মায়ামির দাপট অব্যাহত থাকে। ম্যাচের ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান বাড়ায় মায়ামি, আক্রমণের সূচনা করেন মেসিই। যোগ করা সময়ের ৬ মিনিটে আবারও গোল পান মেসি—প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে আলতো টোকায় বল পাঠান জালে।

এই জোড়া গোলের সুবাদে মেসি এখন এমএলএসে চলতি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা।

ম্যাচ শেষে ন্যাশভিলের হয়ে একটি গোল শোধ করেন হ্যানি মুখতার।

ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবার–এর কাছ থেকে গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন মেসি। এ বছর ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে তিনি হন সর্বোচ্চ গোলদাতা। গারবার বলেন,

“আমরা কখনো ভাবিনি লিও এই লিগের হয়ে এমন দারুণ পারফরম্যান্স দেখাবে, যেভাবে এখন সে করছে।”

তিন ম্যাচের এই প্লে–অফ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়), ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। সেই ম্যাচে জয় পেলে ইন্টার মায়ামি উঠবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। তবে ন্যাশভিল জয় পেলে, তৃতীয় ও নির্ধারক ম্যাচটি হবে ৮ নভেম্বর চেজ স্টেডিয়ামে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ