google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুবাইদা রহমান খালেদা জিয়া দেখতে গেলেন এভারকেয়ার হাসপাতালে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং
ছবির ক্যাপশন: জুবাইদা-রহমান-খালেদা-জিয়া-দেখতে-গেলেন-এভারকেয়ার-হাসপাতালে ছবির ক্যাপশন: জুবাইদা-রহমান-খালেদা-জিয়া-দেখতে-গেলেন-এভারকেয়ার-হাসপাতালে
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

শনিবার বেলা ৩:২০ মিনিটের দিকে হাসপাতালের ফটক দিয়ে তাঁর গাড়ি ঢোকে। জুবাইদা রহমান গতকাল লন্ডন থেকে ঢাকায় পৌঁছান এবং সরাসরি বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান।

আড়াই ঘণ্টার বেশি সময় হাসপাতালে অবস্থান করার পর তিনি বেলা ৪:৩০ মিনিটের দিকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান এবং পরে রাতে আবার হাসপাতালে ফিরে যান। এর আগে তিনি শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

১৪ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার তারিখ পুনরায় পেছানো হয়েছে। বিএনপি জানিয়েছে, ৭ ডিসেম্বর নতুন সম্ভাব্য তারিখ হলেও এটি আবারও পরিবর্তিত হতে পারে।

চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ড সবুজসংকেত দিলে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকার উদ্দেশে রওনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ