google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে আগুন: কুয়েতগামী ফ্লাইট বাতিল, আটটি ফ্লাইট ঘুরে গেল চট্টগ্রামে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরে আগুন: কুয়েতগামী ফ্লাইট বাতিল, আটটি ফ্লাইট ঘুরে গেল চট্টগ্রামে ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরে আগুন: কুয়েতগামী ফ্লাইট বাতিল, আটটি ফ্লাইট ঘুরে গেল চট্টগ্রামে
ad728

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার পর বাংলাদেশ বিমানের কুয়েতগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আটটি ফ্লাইট ঢাকায় অবতরণের পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আরও বেশ কিছু ফ্লাইটকে আকাশ থেকেই দেশ–বিদেশের বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

শনিবার বিকেল পৌনে চারটার দিকে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ নিশ্চিত করেন, কার্গো ভিলেজে আগুন লাগার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে ২৬৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা, কেবিন ক্রু এবং পাইলট সবাই বিমানে উঠে বসেছিলেন। তবে আগুনের কারণে ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।

এদিকে বিকেল সাড়ে চারটার দিকে হিমালয় এয়ারলাইনসের একটি ফ্লাইট ১৮০ জন যাত্রীসহ ঢাকায় অবতরণের কথা থাকলেও সেটিকে ফের নেপালে পাঠানো হয়। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে, চেন্নাই থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট কলকাতায় এবং শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ