google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: বরগুনার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে এক নারীকে গলা কেটে হত্যার পর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বরগুনায় এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে আজ রোববার সকালে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আকলিমা (২৭) ও তাঁর স্বামী স্বপন মোল্লা (৩২)।
পুলিশ জানায়, আকলিমার গলাকাটা লাশ বাড়ির একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। আর পাশের ঘরে স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। একই সময় তাঁদের দুই শিশু কন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বড় মেয়ের বয়স পাঁচ বছর এবং ছোট মেয়ের বয়স এক বছর।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের দল গিয়ে আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।