google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা ছবির ক্যাপশন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
ad728

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।”

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার আবদুস সালামের বাড়ির গোয়ালঘর থেকে কয়েকজন তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হয়ে ধাওয়া করেন।

ধাওয়া খেয়ে চোর সন্দেহভাজনরা পাশের নাসিরাবাদ গ্রামে পালিয়ে যান। সেখানে স্থানীয় লোকজন তাঁদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করলে তিনজন একটি পুকুরে ঝাঁপ দেন। পরে এলাকাবাসী তাঁদের পুকুর থেকে উদ্ধার করে পিটুনি দেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ