google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য: আসাদুল হাবিব দুলু

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য ছবির ক্যাপশন: আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য
ad728

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করতে হলে আলেম সমাজকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে জেলা বিএনপির আয়োজিত “আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু আরও বলেন, দেশের মানুষের ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা সবচেয়ে শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে জুলুমমুক্ত, ন্যায়ভিত্তিক ও নৈতিকতার বাংলাদেশ, আর সেই বাংলাদেশ গঠনে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য। বিএনপি সবসময় আলেম সমাজের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি আহ্বান জানান, ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেমরা জাতিকে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম, কারণ তারা নৈতিকতার বাতিঘর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা। এ ছাড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ জেলার শতাধিক আলেম-উলামা ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ