google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে বিক্ষোভ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
ছবির ক্যাপশন: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে বিক্ষোভ ছবির ক্যাপশন: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে বিক্ষোভ
ad728

ভারতের দিল্লিতে গতকাল শনিবার রাতে বাংলাদেশের হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি প্রদান করে।

দিল্লি ও ঢাকায় কর্মরত বাংলাদেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লির চাণক্যপুরীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তাবেষ্টনী ভেদ করে উগ্রবাদী এই দল চার থেকে পাঁচটি গাড়িতে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে পৌঁছায়। রাত ৮টা ৩৫ থেকে ৮টা ৫৫ মিনিট পর্যন্ত তারা সেখানে অবস্থান করে।

বিক্ষোভকারীরা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে এবং ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’, ‘হাইকমিশনারকে ধর’ জাতীয় স্লোগান দেয়। বাংলাদেশের হাইকমিশন সূত্রে জানা গেছে, স্লোগান দেওয়ার পর বিক্ষোভকারীরা হাইকমিশনের সামনে থেকে চলে যায়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ