google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শাহবাগ থেকে এক ব্যক্তি গ্রেপ্তার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
ছবির ক্যাপশন: তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শাহবাগ থেকে এক ব্যক্তি গ্রেপ্তার ছবির ক্যাপশন: তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শাহবাগ থেকে এক ব্যক্তি গ্রেপ্তার
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাজধানীর শাহবাগ এলাকা থেকে এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ কে এম শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আজ শনিবার সকালে শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম প্রকাশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে চিৎকার করছিলেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা বিষয়টি লক্ষ্য করে তাঁকে আটক করেন এবং পরে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, ঘটনার পর শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ