google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে জাতীয় সবুজ মিশনের অঙ্গীকার তারেক রহমানের
বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে ঢাকাকেন্দ্রিক প্রবৃদ্ধির বদলে আধুনিক ও সুপরিকল্পিত শহর গড়ে তোলা হবে, যাতে দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নত হয়।
তিনি বলেন, “একটি বাড়ি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবারই নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাসস্থানের অধিকার আছে। টেকসই উন্নয়ন ছাড়া শক্তিশালী ঘর ও সমৃদ্ধ জাতি সম্ভব নয়।”
তারেক রহমান বিএনপির ৩১ দফা পরিকল্পনার মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত নগরায়ণের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি জাতীয় সবুজ মিশন চালুর ঘোষণা দিয়ে জানান, এ উদ্যোগের অংশ হিসেবে ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ এবং নীল অর্থনীতির সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, বিশৃঙ্খল নগর উন্নয়ন ও জলবায়ু ঝুঁকির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে।