google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: নোয়াখালীতে-ট্রাক–অটোরিকশার-মুখোমুখি-সংঘর্ষে-নিহত-৬
নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরহাট বাজার থেকে বসুরহাটগামী একটি অটোরিকশা কবিরহাট আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, দুর্ঘটনায় তিনজন নারী ও তিনজন পুরুষ নিহত হয়েছেন। এখনো নিহতদের নাম–পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।