google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমান চাইলে এক দিনেই ‘ট্রাভেল পাস’ দেওয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
ছবির ক্যাপশন: তারেক রহমান চাইলে এক দিনেই ‘ট্রাভেল পাস’ দেওয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: তারেক রহমান চাইলে এক দিনেই ‘ট্রাভেল পাস’ দেওয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনেই তাঁকে ‘ট্রাভেল পাস’ দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিকাব টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। তিনি বলেন, “তিনি আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে।”

ভারতে পালিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এমন কোনো সরকারি তথ্য নেই বলেও জানান তিনি। উল্লেখ্য, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছিলেন, ভারত শিগগিরই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে বাংলাদেশ–ভারত সম্পর্কে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক কেবল একটি ইস্যুকে কেন্দ্র করে আটকে থাকবে না।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ