google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বারাণসীর বেনারসি শাড়ি ব্যবসায় ঢাকার আমদানি-রপ্তানি উত্তেজনার প্রভাব

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: বারাণসীর বেনারসি শাড়ি ব্যবসায় ঢাকার আমদানি-রপ্তানি উত্তেজনার প্রভাব ছবির ক্যাপশন: বারাণসীর বেনারসি শাড়ি ব্যবসায় ঢাকার আমদানি-রপ্তানি উত্তেজনার প্রভাব
ad728

ভারতের বারাণসীর ৫৫ বছর বয়সি বয়নশিল্পী মোহাম্মদ আহমদ আনসারি সারাজীবন বেনারসি শাড়ি বুনে জীবিকা নির্বাহ করেছেন। তিনি বলেন, “মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনির মধ্যে তাঁতের শব্দই আমার জীবনের সুর।” একসময় এই ঐতিহ্যবাহী শিল্প ছিল তার গর্ব, কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে বিক্রি প্রায় অর্ধেকে নেমে গেছে।

গত বছরের আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়। এপ্রিলে বাংলাদেশ ভারতের কিছু পণ্যের আমদানি সীমিত করলে ভারত ১৭ মে থেকে বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাবার স্থলপথে আমদানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশে শাড়ি রপ্তানি করতে এখন সাগরপথ ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

বেনারসি শাড়ি তার সূক্ষ্ম নকশা, বিলাসবহুল রেশম ও জরি কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। একটি শাড়ি বুনতে ছয় মাস পর্যন্ত সময় লাগে, দাম লাখ টাকার বেশি হতে পারে। তবে বাংলাদেশের বাজার বন্ধ হওয়ায় ব্যবসা প্রায় ৫০ শতাংশ কমেছে।

বারাণসীর তাঁতশিল্প ইতিমধ্যেই নোটবন্দি, বিদ্যুতের দাম বৃদ্ধি, করোনার প্রভাব এবং আধুনিক পাওয়ারলুমের প্রতিযোগিতার কারণে ধাক্কা খেয়েছে। এখন কারিগরের সংখ্যা অর্ধেকে নেমে প্রায় দুই লাখে দাঁড়িয়েছে।

পাইকারি ব্যবসায়ী পবন যাদব জানান, “প্রতি বছর বাংলাদেশে প্রায় ১০ হাজার শাড়ি পাঠাতাম, এখন সব বন্ধ। ক্লায়েন্টরা ১৫ লাখ টাকার দেনা শোধ করতে পারছেন না।”

তবে এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের তাঁতশিল্পীদের জন্য সুযোগ এনে দিয়েছে। নদিয়ার শান্তিপুরের তাঁত ব্যবসায়ী তারকনাথ দাস জানান, “বাংলাদেশি শাড়ি আমাদের বাজারের ৩০ শতাংশ দখল করেছিল। এখন অর্ডার বাড়ছে, দুর্গাপূজায় বিক্রি ২৫ শতাংশ বেশি।”

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংকট যতদিন চলবে, বারাণসীর তাঁতশিল্পীরা ক্ষতির মুখে থাকবেন, আর পশ্চিমবঙ্গের তাঁতীরা সাময়িক স্বস্তি পাবেন। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হলে বেনারসি শাড়ির ঐতিহ্য আরও কঠিন সময়ের মুখোমুখি হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ