google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেটা থুনবার্গকে ‘উৎপাত সৃষ্টিকারী’ বললেন ট্রাম্প

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
ছবির ক্যাপশন: গ্রেটা থুনবার্গকে ‘উৎপাত সৃষ্টিকারী’ বললেন ট্রাম্প ছবির ক্যাপশন: গ্রেটা থুনবার্গকে ‘উৎপাত সৃষ্টিকারী’ বললেন ট্রাম্প
ad728

গাজার অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে পরে মুক্তি পান সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ৪০০-র বেশি অধিকারকর্মীকে আটক করে, যাদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গও। সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল এই নৌবহর। পরে সপ্তাহান্তে ১৩০ জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। সোমবার গ্রেটা ও আরও কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন,
“তিনি একজন উৎপাত সৃষ্টিকারী। এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না, এসব করে বেড়াচ্ছেন। তাঁকে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তাঁর রাগ নিয়ন্ত্রণে সমস্যা আছে।”

এদিকে, ফ্লোটিলার কয়েকজন কর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, আটক অবস্থায় তাঁদের নির্যাতন করেছে ইসরায়েল। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্প ও গ্রেটার মধ্যে বহুদিন ধরে বাকযুদ্ধ চলছে। ২০১৯ সালে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হলে ট্রাম্পও তাঁর “রাগ নিয়ন্ত্রণ সমস্যা” নিয়ে মন্তব্য করেছিলেন। প্রতিক্রিয়ায় গ্রেটা নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে লিখেছিলেন—
“একজন কিশোরী, যে তার রাগ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ