google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: বিক্রয়কর্মীর ভুলে কপাল খুলল নারীর, লটারিতে জিতলেন ৩ লাখ ৩ হাজার ডলার
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার ডার্লিংটনে এক নারীর জীবনে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। শহরের পার্ল স্ট্রিটের পিগলি উইগলি দোকান থেকে লটারির টিকিট কিনতে গিয়ে বিক্রয়কর্মীর ভুলের কারণে তিনি ভিন্ন টিকিট হাতে পান। প্রথমে দ্বিধায় পড়লেও পরে নিজের অভ্যস্ত নম্বর বাদ দিয়ে নেন কম্পিউটার বাছাই করা ‘কুইক পিক’ টিকিট।
অবিশ্বাস্য হলেও সত্যি, গত ৪ সেপ্টেম্বরের ড্রতে সেই টিকিটের সব নম্বর মিলে যায়। পুরস্কার হিসেবে তিনি জিতেছেন ৩ লাখ ৩ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৭০ লাখ)।
জয়ের পর উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, “বিক্রয়কর্মী ভুল না করলে আমি কখনোই জিততাম না।” এখন লটারির অর্থ দিয়ে নিজের বাড়ি মেরামত করার পরিকল্পনা করছেন তিনি।