google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মুক্তি পেল গান ‘নেতা আসছে’

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
ছবির ক্যাপশন: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মুক্তি পেল গান ‘নেতা আসছে’ ছবির ক্যাপশন: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মুক্তি পেল গান ‘নেতা আসছে’
ad728

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫ – ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে আসেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে সকাল ৯টা ৫৬ মিনিটে অবতরণ করে। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

তার এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’, যার কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি ও সালমান রাজ। মিজানুর রহমানের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো বিষয়টি গ্রন্থনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান।

বিএনপির অফিসিয়াল পেজ ও ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানের কথাগুলোতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘মা, মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ