google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ও ভারতের জেলেদের প্রত্যাবাসন সম্পন্ন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
ছবির ক্যাপশন: সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ও ভারতের জেলেদের প্রত্যাবাসন সম্পন্ন ছবির ক্যাপশন: সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ও ভারতের জেলেদের প্রত্যাবাসন সম্পন্ন
ad728

সমুদ্রসীমা লঙ্ঘনের কারণে আটক ৩২ জন বাংলাদেশি এবং ৪৭ জন ভারতীয় জেলেকে প্রত্যাবাসন করেছে বাংলাদেশ ও ভারত।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সামুদ্রিক রেখা বরাবর বঙ্গোপসাগরে এই হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৩২ জন বাংলাদেশি জেলেকে গ্রহণ করেছে এবং আনুষ্ঠানিকভাবে ৪৭ জন ভারতীয় জেলেকে হস্তান্তর করেছে।

এ সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকাও ফেরত দিয়েছে, এবং বাংলাদেশ কোস্টগার্ড তিনটি ভারতীয় মালিকানাধীন মাছ ধরার জাহাজ ফেরত দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ উপকূলীয় রক্ষী বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ