google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের ১৫ কর্মকর্তাকে বদলি করা হলো

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
ছবির ক্যাপশন: বাংলাদেশ পুলিশের ১৫ কর্মকর্তাকে বদলি করা হলো ছবির ক্যাপশন: বাংলাদেশ পুলিশের ১৫ কর্মকর্তাকে বদলি করা হলো
ad728

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আমলের সই করা একাধিক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়েছে।

বদলির আদেশ অনুযায়ী, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার শিহাব করিমকে পুলিশের বিশেষ শাখা (এসবি) সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার আবুল কালামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। র‌্যাবের সহকারী পুলিশ সুপার মাজহারুল হক ও মিজানুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে সিরাজগঞ্জে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে সুনামগঞ্জে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানকে ঝিনাইদহে, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনকে ঝিনাইদহে, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে সিলেটে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আমিনকে হবিগঞ্জে, খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রকে খুলনা সদরে, নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলমাকে নওগাঁ ও রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুকে ফরিদপুর ভাঙ্গা সার্কেলে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়ি এবং পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সালাউদ্দিনকে খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৩ ডিসেম্বর শনিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ