google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ১০টি দীর্ঘতম মহাসড়ক: সভ্যতা, বাণিজ্য ও ভ্রমণের করিডর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
ছবির ক্যাপশন: বিশ্বের ১০টি দীর্ঘতম মহাসড়ক: সভ্যতা, বাণিজ্য ও ভ্রমণের করিডর ছবির ক্যাপশন: বিশ্বের ১০টি দীর্ঘতম মহাসড়ক: সভ্যতা, বাণিজ্য ও ভ্রমণের করিডর
ad728

সড়ক কেবল চলাচলের মাধ্যম নয়; এটি সভ্যতার মেলবন্ধন ও অর্থনীতির প্রাণভোমরা। এক শহর থেকে অন্য শহর, দেশ ছাড়িয়ে মহাদেশ জুড়ে সংযোগ স্থাপনকারী বিশ্বের দীর্ঘতম মহাসড়কগুলো বাণিজ্য, পর্যটন এবং দূর্গম অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিউজ১৮-এর তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে দীর্ঘ ১০টি মহাসড়ক হলো—

১. প্যান-আমেরিকান হাইওয়ে – যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রুডহো বে থেকে আর্জেন্টিনার উসুয়াইয়া পর্যন্ত প্রায় ৪৮,০০০ কিলোমিটার।

২. অস্ট্রেলিয়ার হাইওয়ে ১ – অস্ট্রেলিয়া মহাদেশকে ঘিরে, দৈর্ঘ্য প্রায় ১৪,৫০০ কিলোমিটার।

৩. ট্রান্স–সাইবেরিয়ান হাইওয়ে – রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভ্লাদিভোস্তক, দৈর্ঘ্য ১১,০০০ কিলোমিটারের বেশি।

৪. ট্রান্স-কানাডা হাইওয়ে (প্রধান রুট) – ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর, প্রায় ৮,০৩০ কিলোমিটার।

৫. ট্রান্স-কানাডা হাইওয়ে (সর্বমোট) – কানাডার ১০টি প্রদেশ অতিক্রম করে, দৈর্ঘ্য ৭,৮২১ কিলোমিটার।

৬. গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল (ভারত) – দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী, দৈর্ঘ্য ৫,৮৪৬ কিলোমিটার।

৭. ইউএস রুট ২০ – বোস্টন থেকে নিউপোর্ট পর্যন্ত, দৈর্ঘ্য প্রায় ৫,৪১৫ কিলোমিটার, ১২টি অঙ্গরাজ্য অতিক্রম।

৮. ব্রাজিলের হাইওয়ে ১ – দেশটির পূর্ব উপকূল বরাবর ৪,৮০০ কিলোমিটার দীর্ঘ, বাণিজ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ করিডর।

৯. চীনের হাইওয়ে ১০ (বেইজিং-সাংহাই মোটরওয়ে) – ৪,১০০ কিলোমিটার দীর্ঘ, পূর্ব চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা।

১০. আর্জেন্টিনার হাইওয়ে ১ – বুয়েনস এইরেস প্রদেশের প্রধান শহর ও উপকূলীয় এলাকায় সংযোগ প্রদানকারী, আঞ্চলিক পরিবহন ও পর্যটনে গুরুত্বপূর্ণ।

এই মহাসড়কগুলো কেবল যানবাহন চলাচলের পথ নয়, বরং বাণিজ্যিক সংযোগ, পর্যটন ও সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মূল মাধ্যম হিসেবে বিশ্বকে একত্রিত করছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ