google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পী-সাহিত্যিকদের জীবদ্দশায় উদযাপন আরও বাড়ানো হবে: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: শিল্পী-সাহিত্যিকদের জীবদ্দশায় উদযাপন আরও বাড়ানো হবে ছবির ক্যাপশন: শিল্পী-সাহিত্যিকদের জীবদ্দশায় উদযাপন আরও বাড়ানো হবে
ad728

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শিল্পী ও সাহিত্যিকদের মৃত্যুর পর অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট ও জীবদ্দশায় তাদের জন্য উদ্যোগের বিষয়ে কৈফিয়ত দিয়েছেন। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি জানিয়েছেন, শিল্পীদের জীবদ্দশায় তাদের জীবন ও কাজ উদযাপনের জন্য একটি পরিকল্পিত ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে।

ফারুকী বলেন, স্থানীয় পর্যায় থেকে শুরু করে ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়েও শিল্পী-সাহিত্যিকদের কীর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানের কিউরেশনে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে যাতে তা একরকম সরকারি, বোরিং অনুষ্ঠানে সীমাবদ্ধ না থাকে। তিনি উদাহরণ দিয়ে বলেন, সলিমুল্লাহ খান ও ব্রাত্য রাইসুর অনুষ্ঠান একত্রে করা সম্ভব নয়।

তিনি আরও জানান, অক্টোবরের ৮ তারিখে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে লালবাগ কেল্লায় একটি ধ্রুপদী সন্ধ্যা আয়োজন করা হবে, যেখানে এই প্রজন্মের শিল্পীরাও পারফর্ম করবেন। সরকারের পক্ষ থেকে শিল্পী-সাহিত্যিকদের পাশে থাকা অর্থনৈতিক সহায়তা গোপন রাখা হয়েছে, কারণ প্রকাশ্যে তা দেখানো অসম্মানজনক মনে হয়েছে।

ফারুকী বলেন, অল্প দিনের সরকারের হলেও শিল্পকলা একাডেমিতে গান ও নৃত্য স্কুল, ইন্টারন্যাশনাল ফিল্ম, থিয়েটার, মিউজিক ফেস্টিভাল, এবং বিয়েনালকে পুনরুজ্জীবিত করার কাজ চলছে। এই উদ্যোগগুলো ভবিষ্যৎ সরকার আরও এগিয়ে নিয়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ