google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, উড়োজাহাজ ওঠানামা বন্ধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, উড়োজাহাজ ওঠানামা বন্ধ
ad728

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। এতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শনিবার বিকেল পৌনে চারটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার পরপরই উড়োজাহাজ ওঠানামা স্থগিত করা হয়েছে নিরাপত্তার স্বার্থে।

বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে (পণ্য রাখার স্থান) আগুনের সূত্রপাত হয়। কার্গো ভিলেজের ওই অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, সেনাবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। এছাড়া দুই প্লাটুন বিজিবিও সহায়তা দিচ্ছে।

কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জনতাকে সরে যেতে অনুরোধ জানানো হয়।

বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে অবস্থিত কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের পাশে আমদানি কার্গো কমপ্লেক্স ভবনে আগুন লাগে। আগুনটি মূলত ভবনের উত্তর দিকে, ৩ নম্বর গেটের পাশে শুরু হয়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

উড়োজাহাজ থেকে মালামাল ওঠানো–নামানোয় যুক্ত থাকা ভয়েজার এভিয়েশনের গাড়িচালক মো. রাসেল মোল্লা বলেন, “আগুন লাগার সময় আমি ৮ নম্বর গেটের কাছাকাছি ছিলাম। আগুন দেখে দ্রুত গাড়ি সরিয়ে নিই। এরপর ভেতরে থাকা সবাইকে বের করে দেওয়া হয়।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ