google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহবাগে আবার অবস্থান নিল ইনকিলাব মঞ্চ, শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
ছবির ক্যাপশন: শাহবাগে আবার অবস্থান নিল ইনকিলাব মঞ্চ, শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবি ছবির ক্যাপশন: শাহবাগে আবার অবস্থান নিল ইনকিলাব মঞ্চ, শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবি
ad728

শাহবাগ মোড়ে আবার অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে চলে যাওয়ার পর মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে অবস্থান নেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেট থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতারা। তারা শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা থেকে তারা শাহবাগে অবস্থান শুরু করে এবং সারারাত অবস্থান চালিয়ে যায়।

তারেক রহমানের কবর জিয়ারতের জন্য সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতারা। পরে ঘোষণা করা হয়, কবর জিয়ারতের পর তারা আবার শাহবাগে অবস্থান নেবেন।

শাহবাগে অবস্থানরত নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে নারী ও শিশুরাও উপস্থিত আছেন।

শরিফ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন। তিনি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ