google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আদালত জব্দের নির্দেশ দিলেন লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2025 ইং
ছবির ক্যাপশন: আদালত-জব্দের-নির্দেশ-দিলেন-লুৎফুল-তাহমিনা-খানের-আয়কর-নথি ছবির ক্যাপশন: আদালত-জব্দের-নির্দেশ-দিলেন-লুৎফুল-তাহমিনা-খানের-আয়কর-নথি
ad728

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদন করেন, যেটি আদালত মঞ্জুর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন এবং দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার অপরাধে সহায়তা করেছেন। এছাড়া লুৎফুল তাহমিনার সহযোগিতায় তাঁর নিজ ও আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের ১০টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত সব আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ