google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার রূপসায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন: খুলনার রূপসায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫ ছবির ক্যাপশন: খুলনার রূপসায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫
ad728

খুলনার রূপসা উপজেলায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন কর্মী–সমর্থক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শান্ত শেখ (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান (৩৮), জাহিদুল ইসলাম (৩৫) ও ইমরান শেখ (৩০)। তাঁরা বর্তমানে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতা হলেন—দলটির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী (হেলাল) এবং যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। উভয়েই আলাদা প্রচার–প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকেও তাঁরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে পারভেজ মল্লিকের গণসংযোগ কর্মসূচি ছিল কাজদিয়া বাজারে। এ সময় তাঁর সমর্থক শান্ত শেখের নেতৃত্বে কর্মীরা সেখানে অবস্থান নেন। পরে আজিজুল বারীর কিছু সমর্থক সেখানে গেলে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ পৌঁছালে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, “আজ টিএসবি ইউনিয়নে মুয়াজ্জিনদের মধ্যে পাঞ্জাবি উপহার ও কাজদিয়া বাজারে ৩১ দফার লিফলেট বিতরণের কর্মসূচি ছিল। কিন্তু হেলাল ভাইয়ের অনুসারীরা আমার কর্মীদের ওপর অতর্কিতে হামলা করে। এটি তৃতীয়বারের মতো আমার কর্মীদের ওপর হামলা।”

তিনি অভিযোগ করেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু হেলাল ভাই সেই ঐক্য নষ্ট করেছেন।”

অন্যদিকে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে এর আগেই উভয় পক্ষ সটকে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো কেউ কোনো মামলা করেনি।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ