google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাস আগেই বিয়ে করেছিলেন রশিদ খান, ইনস্টাগ্রামে জানালেন স্ত্রীকে নিয়ে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
ছবির ক্যাপশন: তিন মাস আগেই বিয়ে করেছিলেন রশিদ খান, ইনস্টাগ্রামে জানালেন স্ত্রীকে নিয়ে ছবির ক্যাপশন: তিন মাস আগেই বিয়ে করেছিলেন রশিদ খান, ইনস্টাগ্রামে জানালেন স্ত্রীকে নিয়ে
ad728

আফগান ক্রিকেট তারকা রশিদ খানকে কয়েক দিন আগে একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রশিদ নিজেই জানালেন, ওই নারী তাঁর স্ত্রী। আফগান এই লেগ স্পিনার জানিয়েছেন, তিন মাস আগেই তিনি বিয়ে করেছেন।

গতকাল সোমবার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রশিদ খান লেখেন,
‘২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের নতুন ও অর্থবহ একটি অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি ও জুটির প্রতীক—যেমনটা আমি সবসময় চেয়েছি।’

তিনি আরও লেখেন, ‘আমি সম্প্রতি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনক হলো, এত সাধারণ একটি বিষয় নিয়েও নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ—তিনি আমার স্ত্রী, আর আমরা একসঙ্গে আছি। কিছুই গোপন নয়। যাঁরা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

রশিদ পোস্টে দ্বিতীয় বিয়ের বিষয়টি উল্লেখ না করলেও পাকিস্তানের সংবাদমাধ্যম দুনিয়া নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এটি রশিদের দ্বিতীয় বিয়ে

এর আগে গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদের প্রথম বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেদিন একই অনুষ্ঠানে রশিদ ও তাঁর তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ এবং রাজা খান—বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সেই বিয়েতে উপস্থিত ছিলেন আফগান ক্রিকেট দলের তারকারা—মোহাম্মদ নবী, মুজিব–উর–রেহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ