google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজের জন্য ২৫ সদস্যের নারী ফুটবল দল ঘোষণা, নেতৃত্বে আফঈদা খন্দকার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ত্রিদেশীয়-সিরিজের-জন্য-২৫-সদস্যের-নারী-ফুটবল-দল-ঘোষণা,-নেতৃত্বে-আফঈদা-খন্দকার ছবির ক্যাপশন: ত্রিদেশীয়-সিরিজের-জন্য-২৫-সদস্যের-নারী-ফুটবল-দল-ঘোষণা,-নেতৃত্বে-আফঈদা-খন্দকার
ad728

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি ঢাকায় ২৬ নভেম্বর মালয়েশিয়া ও ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে।

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে।

বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই এখনো এই দলেই আছেন। নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। মামনি মূল স্কোয়াডে থাকলেও তনিমা স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দল সঙ্গে আছেন। রুমা আক্তারও স্ট্যান্ডবাই খেলোয়াড়।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল:
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার, তনিমা বিশ্বাস।

You said:

নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ