google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: কোন-আসনে-বিএনপির-প্রার্থী-কে,-দেখুন
ঢাকা, ৩ নভেম্বর ২০২৫: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলটি জানিয়েছে, কোন আসনে কোন প্রার্থী মনোনয়ন পেয়েছেন, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩০০। কিছু আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি এবং কিছু আসন জোট শরিকদের জন্য রাখা হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের শুরুর দিকে ঘোষণা করা হবে, এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে।
বিএনপির প্রার্থীর বিস্তারিত তালিকা পরে প্রকাশ করা হবে।