google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় দখল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
ছবির ক্যাপশন: চট্টগ্রামে-এনসিপি-নেতার-নেতৃত্বে-কার্যক্রম-নিষিদ্ধ-আওয়ামী-লীগের-কার্যালয়-দখল ছবির ক্যাপশন: চট্টগ্রামে-এনসিপি-নেতার-নেতৃত্বে-কার্যক্রম-নিষিদ্ধ-আওয়ামী-লীগের-কার্যালয়-দখল
ad728

চট্টগ্রামের নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছে। এই দখলে নেতৃত্ব দেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন। সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরা।

স্থানীয় ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের সামনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। দোস্ত বিল্ডিংয়ে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের কার্যালয় রয়েছে।

এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন দাবি করেন, ভবনটি পরিত্যক্ত এবং সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতে সভা করতেন। তারা নিরাপত্তাপ্রহরীর সঙ্গে বিষয়টি জানাজানি করার পর ভবনটি তালা দিয়ে রেখেছেন এবং আগামী দুই দিন সেখানে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ