google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখনো দ্বিধায় এনসিপি, আইনি ভিত্তি পরিষ্কার হলে সইয়ের সম্ভাবনা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখনো দ্বিধায় এনসিপি, আইনি ভিত্তি পরিষ্কার হলে সইয়ের সম্ভাবনা ছবির ক্যাপশন: জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখনো দ্বিধায় এনসিপি, আইনি ভিত্তি পরিষ্কার হলে সইয়ের সম্ভাবনা
ad728

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিলেও জুলাই সনদে এখনো স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, সনদের আইনি ভিত্তি পরিষ্কার হলে তারা স্বাক্ষর করবে। এর পরই নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হবে এনসিপি।

দলীয় সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ রয়েছে। এর মধ্যেই সনদে স্বাক্ষরের সম্ভাবনা আছে এনসিপির। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে প্রধান উপদেষ্টা দলটির প্রতি জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানান। জবাবে এনসিপি সনদের আইনি নিশ্চয়তার বিষয়টি তুলে ধরে এবং দাবি জানায় যে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি করা হোক

১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশ নেয়নি। সেদিন দলটি তিনটি শর্ত প্রকাশ করে—
১️⃣ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভোটের প্রশ্ন আগে জনগণের সামনে প্রকাশ করতে হবে।
২️⃣ গণভোটে যদি জনগণ সনদকে সমর্থন করে, তাহলে ভিন্নমতের (নোট অব ডিসেন্ট) কোনো কার্যকারিতা থাকবে না।
৩️⃣ গণভোটের রায় অনুযায়ী, আগামী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কারের ক্ষমতা প্রয়োগ করবে।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা করছে এনসিপি। বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে দলের নির্বাচনী কার্যক্রম শুরু হবে।”

দলটির নীতিনির্ধারকেরা আশা করছেন, সরকারের সিদ্ধান্তে তাদের শর্তের প্রতিফলন থাকবে। সে ক্ষেত্রে ৩১ অক্টোবরের আগেই তারা সনদে স্বাক্ষর করবে।

এনসিপির এক দায়িত্বশীল নেতা জানান, আগামী মাসের শুরুতে দলটি কিছু প্রার্থী নির্ধারণ করতে পারে। তবে নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে। বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে তৃতীয় একটি জোট গঠন করে বা এককভাবে নির্বাচন করার সম্ভাবনা বেশি।

আজ শনিবার সকাল ১০টায় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকনির্দেশনা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ