google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: বিএনপি-আরও-৩৬-আসনে-প্রার্থী-ঘোষণা-করেছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অতিরিক্ত আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। সর্বমোট ৩০০ আসনের সংসদে দলটি এ পর্যন্ত ২৭৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।
ঘোষিত ৩৬টি আসন হলো:
ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।
ঠাকুরগাঁও-২: আবদুস সালাম
দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান
নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু
নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম
সিরাজগঞ্জ-১: সেলিম রেজা
যশোর-৫: এম ইকবাল হোসেন
নড়াইল-২: মো. মনিরুল ইসলাম
খুলনা-১: আমির এজাজ খান
পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার
বরিশাল-৩: জয়নাল আবেদিন
ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল
টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান
মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির
মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান
ঢাকা-৭: হামিদুর রহমান
ঢাকা-৯: হাবিবুর রশিদ
ঢাকা-১০: শেখ রবিউল আলম
ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
গাজীপুর-১: মো. মজিবুর রহমান
রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ
ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম
মাদারীপুর-১: নাদিয়া আক্তার
মাদারীপুর-২: জাহান্দার আলী খান
সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া
চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন
কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ