google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম বাসায় পুলিশের অভিযান, সাতজন আটক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
ছবির ক্যাপশন: সাবেক-শিক্ষামন্ত্রী-মহিবুল-হাসান-চৌধুরীর-চট্টগ্রাম-বাসায়-পুলিশের-অভিযান,-সাতজন-আটক ছবির ক্যাপশন: সাবেক-শিক্ষামন্ত্রী-মহিবুল-হাসান-চৌধুরীর-চট্টগ্রাম-বাসায়-পুলিশের-অভিযান,-সাতজন-আটক
ad728

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ
এ সময় বাসভবন থেকে সাতজনকে আটক করা হয়েছে

মহিবুল হাসান চৌধুরী প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় এই অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা-পুলিশ
তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযানের পর যাচাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করেছে পুলিশ।

পুলিশের দাবি, আগামীকাল (বৃহস্পতিবার) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন ওই বাসায় জড়ো হচ্ছিলেন—এমন একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে অভিযান পরিচালিত হয়।

এছাড়া, পুলিশের তথ্যমতে, ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান চৌধুরী ও বিএনপি নেতা নিয়াজ যৌথভাবে ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন।
যদিও সেটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ, অনলাইনে খাবার বিক্রি চলমান ছিল।
আটক সাতজন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে জানিয়েছেন, এবং পুলিশও সেই তথ্য পেয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন,

“আমরা একটি ফেসবুক পোস্ট পাই যেখানে বলা হয়, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছে। তথ্য ছিল, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ