google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা কলেজে শিক্ষক হেনস্তা ও ছাত্র মারধর: মঙ্গলবার সারাদেশে কর্মবিরতি ঘোষণা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকা-কলেজে-শিক্ষক-হেনস্তা-ও-ছাত্র-মারধর:-মঙ্গলবার-সারাদেশে-কর্মবিরতি-ঘোষণা ছবির ক্যাপশন: ঢাকা-কলেজে-শিক্ষক-হেনস্তা-ও-ছাত্র-মারধর:-মঙ্গলবার-সারাদেশে-কর্মবিরতি-ঘোষণা
ad728

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব ঘিরে ক্রমেই জটিল হচ্ছে ঢাকার সাতটি সরকারি কলেজের পরিস্থিতি। আজ সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে একজন শিক্ষককে হেনস্তা ও এক ছাত্রকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সংগঠন—বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, আগামীকাল মঙ্গলবার সারাদেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ দুপুরে রাজধানীর শিক্ষা ভবন এলাকায় বিক্ষোভ করেছেন সাত কলেজের কয়েক শ শিক্ষার্থী। অন্যদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা নিজেদের স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে নিউমার্কেট ও শহীদ মিনার এলাকায় মিছিল করেছেন। এ সময় এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নেয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ নিয়ে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মতামত পাওয়া গেছে। এসব মতামত বিশ্লেষণ শেষে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাবিদদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।

২০১৭ সালে সাতটি বড় সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ—জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় তখন থেকেই নানা জটিলতা দেখা দেয়। পরে চলতি বছরের জানুয়ারিতে আবারও এ কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সরকার এসব কলেজ একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগ নিয়েছে, যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মতভেদ ও সংঘাত তৈরি হয়েছে।

আজকের ঘটনায় উত্তেজনা ছড়ালে ঢাকা কলেজের শিক্ষকরা মিলনায়তনে প্রতিবাদ সভা করেন। সেখানে উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নেতারাও। সভা শেষে তাঁরা কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের ঘোষণা দেন।

সংগঠনের আহ্বায়ক খান মইনুদ্দিন আল মাহমুদ ও সদস্যসচিব মো. মাসুদ রানা খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,

“শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ দাবিতেই মঙ্গলবার সারাদেশে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ