google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশে সম্মতি, চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশে সম্মতি, চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় ছবির ক্যাপশন: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশে সম্মতি, চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়
ad728

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

এর আগে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়িভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। তাঁরা ৫ শতাংশ বাড়িভাতার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেন এবং এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ আন্দোলনের অষ্টম দিনেও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

অর্থ বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে ৫ শতাংশ বাড়িভাতা (সর্বনিম্ন ২ হাজার টাকা) কার্যকর হবে। এতে ছয়টি শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • এই বাড়িভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।

  • ভাতা বৃদ্ধির কারণে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া পাবেন না।

কয়েক দিন আগে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার–এর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় তিনি জানান, সরকার ৫ শতাংশ বাড়িভাতা দেওয়ার পরিকল্পনা করছে। তবে শিক্ষকরা তখন স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা এ প্রস্তাব গ্রহণ করবেন না এবং তাঁদের দাবি অনুযায়ী ২০ শতাংশ বাড়িভাতাই চান।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ