google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: তুরস্কের-নতুন-ক্ষেপণাস্ত্রের-সফল-পরীক্ষা ছবির ক্যাপশন: তুরস্কের-নতুন-ক্ষেপণাস্ত্রের-সফল-পরীক্ষা
ad728

তুরস্ক গতকাল শুক্রবার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রকেটসান’ এই পরীক্ষার উদ্যোগ নেয়। তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ পরীক্ষার খবর জানান।

গোরগুন লিখেছেন, “এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত… এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।” তিনি আরও উল্লেখ করেন, “সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে এবং নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা উন্নত করা হচ্ছে। রকেটসান এবং সকল যারা এই কাজে অবদান রেখেছেন, তাঁদের ধন্যবাদ।”

এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের ‘তাইফুন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। রকেটসানের প্রধান মুরাত ইকিনচি জানিয়েছিলেন, তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগিরই শুরু হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ