google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য: কঙ্গনা রনৌত ক্ষমা চাইলেন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: কৃষক-আন্দোলন-নিয়ে-বিতর্কিত-মন্তব্য:-কঙ্গনা-রনৌত-ক্ষমা-চাইলেন ছবির ক্যাপশন: কৃষক-আন্দোলন-নিয়ে-বিতর্কিত-মন্তব্য:-কঙ্গনা-রনৌত-ক্ষমা-চাইলেন
ad728

কৌরকে নিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন। সেই মন্তব্যের জন্য কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা হয়। সোমবার পাঞ্জাবের একটি আদালতে হাজির হয়ে জামিন নিয়ে কঙ্গনা তাঁর মন্তব্যকে ভুল–বোঝাবুঝির ফল উল্লেখ করে ক্ষমা চেয়েছেন।

৭৩ বছর বয়সী মহিন্দর কৌর অভিযোগ করেন যে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভুলভাবে শাহিনবাগ বিক্ষোভের বিলকিস বানু হিসেবে চিহ্নিত করে অপমান করেছেন এবং অভিযোগ করেছেন যে কৃষক বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এমন নারীদের ১০০ টাকায় ভাড়া করা যায়।

কঙ্গনা আদালতে জানান, তিনি অভিযোগকারী মহিন্দরের স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “মহিন্দর জির পরিবারের সঙ্গে ভুল–বোঝাবুঝি হয়েছে। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। পাঞ্জাব বা হিমাচল প্রদেশের প্রত্যেক মা আমার কাছে শ্রদ্ধার পাত্র।”

তবে কঙ্গনা সরাসরি নিজের ভুল স্বীকার করতে নারাজ। তিনি উল্লেখ করেন, এটি ছিল একটি “রিটুইট, যা একটি মিম হিসেবে ব্যবহৃত হয়েছিল” এবং তিনি এই ভুল–বোঝাবুঝির জন্য দুঃখিত।

কঙ্গনার আইনি লড়াই দীর্ঘদিনের। ২০২২ সালে নিম্ন আদালত, পরে হাইকোর্ট এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরেও মামলার শুনানি চলমান। জামিন দিলেও আদালত কঙ্গনাকে মানহানিকর মন্তব্যের জন্য ক্ষমা করেননি। পরবর্তী শুনানি ২৪ নভেম্বর ধার্য রয়েছে।

2024 সালে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে একজন নারী কনস্টেবলও চড় মারেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ