google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: মাধ্যমিক-বিদ্যালয়ে-২০২৬-শিক্ষাবর্ষের-জন্য-লটারির-মাধ্যমে-ভর্তি-প্রক্রিয়া-শুরু
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য উপজেলার সদরে অবস্থিত বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ ২০২৬–এর জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তি করা হবে।
এই সিদ্ধান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বিদ্যালয়ে কার্যকর হবে। আজ সোমবার অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানিয়েছে, ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। লটারির সম্ভাব্য তারিখ ধার্য করা হয়েছে ১৪ ডিসেম্বর। লটারির কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে মোবাইল অপারেটর টেলিটকের সহায়তায়।
এছাড়া, ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকেরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন।
প্রতিবারই বছরের শেষ সময়ে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। এক সময় কেবল প্রথম শ্রেণিতে ভর্তি লটারির মাধ্যমে হতো। তবে করোনাভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়েছে।