google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরের কালিয়াকৈরে পার্ক করা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
ছবির ক্যাপশন: গাজীপুরের-কালিয়াকৈরে-পার্ক-করা-বাসে-দুর্বৃত্তদের-অগ্নিসংযোগ ছবির ক্যাপশন: গাজীপুরের-কালিয়াকৈরে-পার্ক-করা-বাসে-দুর্বৃত্তদের-অগ্নিসংযোগ
ad728

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটির সব আসন পুড়ে গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বক্তারপুর এলাকার একটি কারখানার পাশেই ইতিহাস পরিবহনের বাসগুলো প্রতিদিন রাতেই পার্ক করে রাখা হয়। গতকাল রাত ১০টার দিকে বাসটি সেখানে রাখা হয়। গভীর রাতে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে বাসে উঠে আসনে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে আশপাশের মানুষ দৌড়ে এসে নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইতিহাস পরিবহনের কর্মী মনির হোসেন জানান, তিনি পাশের আরেকটি বাসে ঘুমিয়ে ছিলেন। দেখতে পান চারজন যুবক মোটরসাইকেল থেকে নেমে বাসে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণ করলেও বাসের আসনগুলো পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ