google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ ফয়সাল মোহাম্মদ অনুবাদ ও উদ্যোক্তায় সফল, মাসে আয় তিন লাখ টাকা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025 ইং
ছবির ক্যাপশন: দৃষ্টিপ্রতিবন্ধী-তরুণ-ফয়সাল-মোহাম্মদ-অনুবাদ-ও-উদ্যোক্তায়-সফল,-মাসে-আয়-তিন-লাখ-টাকা ছবির ক্যাপশন: দৃষ্টিপ্রতিবন্ধী-তরুণ-ফয়সাল-মোহাম্মদ-অনুবাদ-ও-উদ্যোক্তায়-সফল,-মাসে-আয়-তিন-লাখ-টাকা
ad728

চট্টগ্রামের চান্দগাঁওয়ের বাসায় বসে ল্যাপটপে কাজ করছেন ফয়সাল মোহাম্মদ। কিন্তু তাঁর চোখ স্ক্রিনের দিকে নয়, পুরো মনোযোগ কানে ভেসে আসা শব্দে। প্রতিটি শব্দ শুনে তিনি তা ইংরেজিতে অনুবাদ করছেন। দৃষ্টিপ্রতিবন্ধী হলেও অনুবাদের কাজ করে ফয়সাল মাসে তিন লাখ টাকা উপার্জন করছেন।

ফয়সাল মাত্র ৯ মাস বয়সে দৃষ্টি হারান। জন্ম সৌদিতে হলেও পরিবার ফিরে আসে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে। সেখানে শুরু হয় শিক্ষাজীবন। প্রথমে স্থানীয় মাদ্রাসায় ভর্তি হলেও উপযুক্ত পরিবেশ না থাকায় পরে চট্টগ্রামের সরকারি দৃষ্টি ও বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি হন। শ্রুতলেখক পদ্ধতিতে মাধ্যমিক পাসের পর নগরের সরকারি সিটি কলেজে ভর্তি হন। ২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ২০২৩ সালে স্নাতকোত্তর শেষ করেন।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে পরিচিত হন এবং ২০২১ সালের জুলাই থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক লায়নব্রিজে অনুবাদক হিসেবে কাজ শুরু করেন।

ফয়সাল চলতি বছর ১ মে ট্রাভেল এরিনা নামের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। এই উদ্যোগে তার সহপাঠী রিয়াজুদ্দিন সাব্বির এবং সায়েদ মিনহাজও রয়েছেন। প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই তাদের লক্ষ্য।

নিজে সফল হওয়ার পাশাপাশি ফয়সালের লক্ষ্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া। তবে তাদের জন্য প্রয়োজন বিশেষ সফটওয়্যার, প্রশিক্ষণকক্ষ ও উপযুক্ত যন্ত্রপাতি। এ ছাড়া ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা তার পরিকল্পনায় রয়েছে।

সায়েদ মিনহাজ জানান, “ফয়সাল আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁর দৃঢ় মানসিকতা ও কাজের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। ব্যবসার অনেক পরিকল্পনা ফয়সালই করেছেন।”

ফয়সালের গল্প প্রমাণ করে, দৃঢ় মনোবল থাকলে দৃষ্টিপ্রতিবন্ধীতা কোনো বাধা নয়, বরং সফলতার পথ তৈরি করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ