google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
ছবির ক্যাপশন: গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ছবির ক্যাপশন: গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া
ad728

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়েছে। তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসকেরা বলেছেন—খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

আজ শুক্রবার ঢাকার নয়াপল্টন জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে দেশের সব মসজিদে বাদ জুমায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দীর্ঘদিন নির্যাতন, কারাবরণ সহ নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন। দুই দিন ধরে তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরার পরও তাঁকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ