google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিযুক্ত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
ছবির ক্যাপশন: অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিযুক্ত ছবির ক্যাপশন: অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিযুক্ত
ad728

সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ–সুবিধা ভোগ করবেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

গত বছরের গণ–অভ্যুত্থানের পর সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিল। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজ। ওই কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যার সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতি ছিলেন অধ্যাপক আলী রীয়াজ।

প্রায় আট মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন গত অক্টোবরে “জুলাই জাতীয় সনদ” চূড়ান্ত করে। পরবর্তীতে গত ২৮ অক্টোবর কমিশন সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়।

সেই সুপারিশের ভিত্তিতেই আজ বৃহস্পতিবার সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ