google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাই থানায় ওসিকে ‘জামায়াতের লোক দেওয়ার’ প্রস্তাব, ভিডিও ভাইরাল—বিতর্কে প্রার্থী সাইফুর রহমান

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
ছবির ক্যাপশন: মিরসরাই-থানায়-ওসিকে-‘জামায়াতের-লোক-দেওয়ার’-প্রস্তাব,-ভিডিও-ভাইরাল—বিতর্কে-প্রার্থী-সাইফুর-রহমান ছবির ক্যাপশন: মিরসরাই-থানায়-ওসিকে-‘জামায়াতের-লোক-দেওয়ার’-প্রস্তাব,-ভিডিও-ভাইরাল—বিতর্কে-প্রার্থী-সাইফুর-রহমান
ad728

চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সম্প্রতি তাঁদের এ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি ২০ নভেম্বর বিকেলে মিরসরাই থানা থেকে ধারণ করা হয়।

ভিডিওতে দেখা যায়, সাইফুর রহমান ওসিকে বলেন, ‘আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, সহায়ক পুলিশ দরকার মনে করেন, আমি খুব দ্রুত শিবির–জামাতের লোক দেব। গোয়েন্দা টিম প্রয়োজন হলে ইউনিয়ন ভিত্তিতে টিম গঠন করেন, আমি লোক সাপ্লাই করব।’ তিনি আরও বলেন, মিরসরাইতে বাড়তে থাকা ডাকাতির ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে মানুষের কাছে কঠোর অবস্থানের বার্তা যেত।

এ সময় ওসি আতিকুর রহমানও সহযোগিতার প্রয়োজনের কথা উল্লেখ করে বলেন, ‘এই মুহূর্তে আপনারা ১৫ দিন সহযোগিতা করলে ফলাফল দেখা যাবে। পাড়া–মহল্লাভিত্তিক টিম গঠন করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে পুলিশ সরাসরি তাদের তদারকি করবে এবং নিরাপত্তা দেবে।’

ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হলে সাইফুর রহমান দাবি করেন, তাঁর বক্তব্য কেটে–ছেঁটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, ‘এগুলো যারা ছড়াচ্ছে, তারা ডাকাতদের সহযোগী। সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে মামলা করব।’

অন্যদিকে মিরসরাই থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি জরুরি সভায় ব্যস্ত থাকার কথা বলে প্রতিবারই ফোন কেটে দেন এবং পরে আর সাড়া দেননি।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই করা হচ্ছে। পুলিশের সঙ্গে এ ধরনের আচরণ বা ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ