google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সম্ভাবনা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
ছবির ক্যাপশন: জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সম্ভাবনা ছবির ক্যাপশন: জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সম্ভাবনা
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানাজা ও দাফন নিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বিএনপি।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের কারণে তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন।

গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি আর সাড়া দিতে পারেননি। শেষ পর্যন্ত আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ নামে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ