google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক প্রকল্পে টাকার খরচ বেড়ে ২৬ হাজার কোটি, মেয়াদ বাড়ল ২০২৮ পর্যন্ত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
ছবির ক্যাপশন: রূপপুর পারমাণবিক প্রকল্পে টাকার খরচ বেড়ে ২৬ হাজার কোটি, মেয়াদ বাড়ল ২০২৮ পর্যন্ত ছবির ক্যাপশন: রূপপুর পারমাণবিক প্রকল্পে টাকার খরচ বেড়ে ২৬ হাজার কোটি, মেয়াদ বাড়ল ২০২৮ পর্যন্ত
ad728

ডলারের মূল্যবৃদ্ধির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ খরচ টাকার হিসাবে প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। তবে ডলারের ভিত্তিতে খরচ অপরিবর্তিত রয়েছে। এখন প্রকল্পের মোট খরচ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায়।

এর পাশাপাশি প্রকল্পের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। আগে ২০২৫ সালের ডিসেম্বরেই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন তা ২০২৮ সালের জুন পর্যন্ত বর্ধিত হয়েছে।

রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প সংশোধন করা হয়। শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের একনেক সম্মেলনাকেন্দ্রে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রকল্প রাশিয়ার ঋণে বাস্তবায়িত হচ্ছে। ২০১৫ সালে ঋণ চুক্তি হওয়ার সময় ডলারের দাম ছিল ৮০ টাকা, যা এখন বেড়ে ১২২ টাকায় পৌঁছেছে। এই কারণে টাকার অঙ্কে খরচ বেড়েছে, ডলারের হিসাব অপরিবর্তিত রয়েছে।

রাশিয়ার ঋণ ১১.৯৮ বিলিয়ন ডলার। টাকার হিসাবে রাশিয়া থেকে প্রাপ্ত ঋণের খরচ বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি, দেশীয় উৎস থেকে খরচ কমানো হয়েছে ১৬৬ কোটি টাকা, যা এখন ২১ হাজার ৮৬৬ কোটি টাকা।

পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলে অর্থছাড় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নীলফামারীতে আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও একনেকে অনুমোদিত হয়েছে।

আজকের একনেক সভায় মোট ২৫টি প্রকল্প পাস হয়েছে, যার মোট খরচ ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ১০ হাজার ৮৮১ কোটি, বিদেশি সহায়তা থেকে ৩২ হাজার ১৮ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ