google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৩৩ জন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2025 ইং
ছবির ক্যাপশন: বিসিবি-নির্বাচনে-১৬-প্রার্থীর-মনোনয়ন-প্রত্যাহার ছবির ক্যাপশন: বিসিবি-নির্বাচনে-১৬-প্রার্থীর-মনোনয়ন-প্রত্যাহার
ad728

যাচাই–বাছাই ও শুনানি শেষে বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল ৫০ জনের। আজ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়িয়েছেন ১৬ জন প্রার্থী। ফলে আগামী ৬ অক্টোবরের নির্বাচনে ২৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৩ জন প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জোবায়েদ হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, তিনটি ক্যাটাগরিতে মোট ১৬টি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। প্রত্যাহার করা প্রার্থীরা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

সবচেয়ে বেশি প্রার্থিতা প্রত্যাহার হয়েছে ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাবগুলো) থেকে। এই ক্যাটাগরির ৩০ প্রার্থীর মধ্যে ১৩ জন সরে দাঁড়িয়েছেন। আদালতের নিষেধাজ্ঞার কারণে ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমানও নির্বাচন করতে পারবেন না। এখন এই ক্যাটাগরিতে ১২ পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৬ জন প্রার্থী।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হবেন ১০ পরিচালক। ৭১ জন ভোটারের মধ্যে একজন না থাকায় ভোটার সংখ্যা ৭০। ইতিমধ্যেই এই ক্যাটাগরির ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক, সংগীতশিল্পী আসিফ আকবরসহ কয়েকজন।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও বিশ্ববিদ্যালয়/সংস্থা) থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক। মনোনয়নপত্র প্রত্যাহারের পর এখন প্রতিদ্বন্দ্বিতা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মধ্যে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ