google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা ২০২

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
ছবির ক্যাপশন: দেশে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু ছবির ক্যাপশন: দেশে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু
ad728

 এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০২ জনে

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৬ ডেঙ্গু রোগী, আর ৪০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এই তথ্য বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব।

চলতি বছরে ডেঙ্গু মৃত্যুর মাসিক বিবরণে দেখা গেছে—জানুয়ারি ১০, ফেব্রুয়ারি ৩, মার্চ মৃতুহীন, এপ্রিল ৭, মে ৩, জুন ১৯, জুলাই ৪১, আগস্ট ৩৯ এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের প্রথম দুই দিনে চার জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ৪৮,২২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪৫,৬৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ