google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে রোববার থেকে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে রোববার থেকে ছবির ক্যাপশন: সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে রোববার থেকে
ad728

আগামীকাল রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গেল ইউস প্লাস্টিক–এসইউপি) ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করছে সরকার। মন্ত্রণালয় ও সভা–সেমিনারের পাশাপাশি সচিবালয়ে প্রবেশকারী দর্শনার্থীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় সব মন্ত্রণালয়কে এসইউপি ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ের প্রবেশপথে তল্লাশি চালানো হবে যাতে কেউ প্লাস্টিক নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। দর্শনার্থীদের কাছে প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে তার পরিবর্তে কাগজের ব্যাগ দেওয়া হবে।

এরই মধ্যে সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতামূলক বোর্ড বসানো হয়েছে। সভা–সেমিনারে একবার ব্যবহারযোগ্য বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিকের থলের পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করতে হবে। সরকারি কেনাকাটায়ও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন এবং নিষেধাজ্ঞা বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়কে প্লাস্টিকমুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবর ও নভেম্বরে সরকার সুপারশপ ও কাঁচাবাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছিল।

প্রসঙ্গত, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে সরকার ইতিমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে সিঙ্গেল ইউস প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈজসপত্র, চকলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল, ক্যাপসহ নানা সামগ্রী।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ