google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম চেক হাতে শিশুদের বাবার সঙ্গে কথা বলছেন।
রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুতে দুই শিশু ফারদিন (৬) ও ফকরুল (৫) আর্থিক সহায়তা পেয়েছে। তাদের জন্য এক লাখ টাকা প্রদান করেছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম (ইউএনও) শিশুদের বাবার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।
গত রোববার সকালে বাগমারার হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে খয়মন বেগমসহ দুজন নিহত হন। ঘটনাস্থল থেকে ফারদিন ও ফকরুল ভ্যান থেকে ছিটকে বেঁচে যান। নিহত খয়মন বেগম চেউখালী গ্রামের আবদুল হান্নানের (৪০) স্ত্রী।
গতকাল বুধবার ইউএনও মাহবুবুল ইসলাম শিশু দুটির বাড়ি চেউখালী গ্রামে যান। তিনি পরিবারকে সঙ্গে কথা বলেন এবং শিশুদের জন্য স্থায়ী সহায়তার পরিকল্পনা নিয়ে পরামর্শ করেন।
মাহবুবুল ইসলাম জানান, ২৫ আগস্ট প্রথম আলোর অনলাইনে প্রকাশিত সংবাদটি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের নজরে আসে। তিনি শিশুদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এছাড়া জেলা প্রশাসক আফিয়া আখতার শিশুদের খোঁজ খবর রাখার নির্দেশ দিয়েছেন। তাদের জন্য এক লাখ টাকা এফডিআর করা হয়েছে এবং উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।