google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অক্সিজেন ছাড়াই মানাসলু জয়: নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন: অক্সিজেন ছাড়াই মানাসলু জয়: নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী ছবির ক্যাপশন: অক্সিজেন ছাড়াই মানাসলু জয়: নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী
ad728

চট্টগ্রামের এভারেস্টজয়ী পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে অক্সিজেন ছাড়াই জয় করেছেন নেপালের মানাসলু পর্বত। ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার পৃথিবীর অষ্টম উচ্চতম এই শৃঙ্গ জয় করেন তিনি ২৬ সেপ্টেম্বর ভোরে। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন বাবর।

সংবাদ সম্মেলনে বাবর আলী জানান, ক্যাম্প–১ থেকে ক্যাম্প–২ পর্যন্ত মাত্র ৬০০ মিটারের পথটাই হয়ে উঠেছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। বরফের বিশাল দেয়াল, গভীর ফাটল ও অক্সিজেন স্বল্পতার কারণে প্রতিটি ধাপই ছিল ঝুঁকিপূর্ণ। তবে দীর্ঘ প্রস্তুতি, শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন আর দৃঢ় ইচ্ছাশক্তির কারণে তিনি সাফল্যের সঙ্গে অভিযানে টিকে থাকতে পেরেছেন।

অভিযানে তাঁর সঙ্গী ছিলেন তানভীর আহমেদ, যিনি অক্সিজেন নিয়ে মানাসলু জয় করেছেন। এটি তাঁর জীবনের প্রথম ৮ হাজার মিটার উঁচু পর্বত জয়।

বাবর আলী বলেন, “আট হাজার মিটারের ওপরে কোনো পর্বতে অক্সিজেন ছাড়া ওঠার ইচ্ছে অনেক দিনের। এবার তা পূরণ হলো। মানাসলুর চূড়ায় উঠতে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ এত উচ্চতায় ভূপৃষ্ঠের মাত্র এক-তৃতীয়াংশ অক্সিজেন থাকে। তবে নিজেকে সামলে নিতে পেরেছি।”

এর আগে বাবর আলী এভারেস্ট, লোৎসে (২০২৪) এবং অন্নপূর্ণা-১ (২০২৫) জয় করেছেন। মানাসলু জয়ের মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো আট-হাজারি শৃঙ্গ জয় করলেন। তাঁর লক্ষ্য পৃথিবীর সব ১৪টি আট-হাজারি পর্বত জয় করা।

অভিযানের পৃষ্ঠপোষকতা করেছে সামুদা ও ভিজ্যুয়াল নিট ওয়্যার, আর আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন দুই অভিযাত্রী।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ