google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: আর্জেন্টিনা ও ব্রাজিলের অক্টোবরের প্রীতি ম্যাচ সূচি ঘোষণা
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এখন তাদের সামনে মূল প্রস্তুতি—বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচের মাধ্যমে স্কোয়াড ও খেলার ছক চূড়ান্ত করা। এ মাসেই দুই দল নামছে প্রীতি ম্যাচে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১১ অক্টোবর ভোর ৬টায় (বাংলাদেশ সময়) মায়ামিতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর ১৪ অক্টোবর শিকাগোয় ক্যারিবিয়ান দেশ পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
আর্জেন্টিনার প্রীতি ম্যাচ:
১১ অক্টোবর – ভেনেজুয়েলা, ভোর ৬টা, মায়ামি
১৪ অক্টোবর – পুয়ের্তো রিকো, ভোর ৫টা, শিকাগো
কোচ লিওনেল স্কালোনি ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। পরিচিত মুখদের সঙ্গে প্রথমবার ডাক পেয়েছেন গোলকিপার ফাকুন্দো ক্যামবেসেস, রিভার প্লেট ডিফেন্ডার লাওতারো রিভেরো এবং পালমেইরাস মিডফিল্ডার আনিবাল মোরেনো।
কার্লো আনচেলত্তির ব্রাজিল দল ১০ অক্টোবর বিকেল ৫টায় সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে। এরপর ১৪ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে টোকিওতে খেলবে জাপানের বিপক্ষে।
ব্রাজিলের প্রীতি ম্যাচ:
১০ অক্টোবর – দক্ষিণ কোরিয়া, বিকেল ৫টা, সিউল
১৪ অক্টোবর – জাপান, বিকেল ৪টা ৩০, টোকিও
১ অক্টোবর ঘোষিত ব্রাজিলের ২৬ জনের দলে নেইমার নেই। তবে ফিরেছেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।