google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হিদার নাইটের ‘ভাগ্যবান’ ইনিংসে হতাশায় ডুবল বাংলাদেশ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
ছবির ক্যাপশন: হিদার নাইটের ‘ভাগ্যবান’ ইনিংসে হতাশায় ডুবল বাংলাদেশ ছবির ক্যাপশন: হিদার নাইটের ‘ভাগ্যবান’ ইনিংসে হতাশায় ডুবল বাংলাদেশ
ad728

বাংলাদেশের ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই নেমে আসা হিদার নাইট দেখেছেন, ৭৮ রানের মধ্যেই তাঁর দলের পাঁচ উইকেট নেই। ১০৩ রানে সেটা হয়ে যায় ছয় উইকেট। সেই অবস্থায় হারের মুখে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডকে রক্ষা করেন নাইট। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা ইংল্যান্ড নারী দলের এই কিংবদন্তি অপরাজিত ৭৯ রানের ইনিংসে দলকে জেতান ৪ উইকেটে।

কিন্তু ম্যাচে তিনবার আউটের হাত থেকে বেঁচে যান নাইট। প্রথমে উইকেটের পেছনে ক্যাচ ও পরে এলবিডব্লু সিদ্ধান্ত রিভিউয়ে বদলে যায়। সবচেয়ে বড় বিতর্ক হয় ১৫তম ওভারে ফাহিমার বলে স্বর্ণা আক্তারের ধরা ক্যাচ নিয়ে। মাঠের আম্পায়ার টিভি আম্পায়ারের সঙ্গে আলোচনা করে ‘নট আউট’ দেন। ভারতের টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান রিপ্লেতে স্পষ্ট প্রমাণ না পাওয়ায় নাইটকে ফেরাননি। অথচ আউট ভেবে নাইটও তখন ড্রেসিংরুমে ফিরছিলেন।

ম্যাচ শেষে নাইট নিজেই স্বীকার করেছেন, “প্রথমে ভেবেছি, এটা আউট ছিল। ভেবেছিলাম বলটা ওপরেই ছিল এবং ক্যাচটা ন্যায্য। কিন্তু টিভি আম্পায়ার অন্য সিদ্ধান্ত দেন। ভাগ্যের সহায়তা পেয়েছি।”

বাংলাদেশের লেগস্পিনার ফাহিমা খাতুন মনে করেন, ওই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, “আমাদের কাছে পরিষ্কার আউট মনে হয়েছিল। কিন্তু আউট দেওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় এটা হতাশাজনক।”

১১১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে জেতান হিদার নাইট। নিজেও বলেছেন, ক্যারিয়ারে এ প্রথম এক ইনিংসে তিনবার আউট হয়ে প্রতিবারই তিনি বেঁচে গেছেন। তাঁর ভাষায়, “এটাই তো ডিআরএসের আনন্দ, তাই না?”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ