google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: মাত্র-২৬-বছরেই-থেমে-গেল-উজ্জ্বল-ক্যারিয়ার:-অকালপ্রয়াত-মডেল-ও-এমটিভি-ভিজে-নাফিসা-জোসেফের-গল্প
১৯৯৭ সালে মাত্র ১৯ বছর বয়সে ফেমিনা মিস ইউনিভার্সে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন নাফিসা জোসেফ। মডেলিং ও বিনোদন দুনিয়ায় তখনই নিজেকে ভবিষ্যতের উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কিন্তু মাত্র ২৬ বছর বয়সেই থেমে যায় এই প্রতিশ্রুতিশীল তারকার জীবন।
১৯৭৮ সালের ২৮ মার্চ দিল্লিতে জন্ম হলেও বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। মাত্র ১২ বছর বয়সে মডেলিং শুরু করেন নাফিসা। ১৯ বছর বয়সে জেতেন ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স, পরে মায়ামি বিচে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট হন।
এমটিভির জনপ্রিয় ভিডিও জকি (VJ) হিসেবে ব্যাপক পরিচিতি পান। পাঁচ বছরের বেশি সময় এমটিভি হাউসফুল শো সঞ্চালনা করে উপমহাদেশজুড়ে তারকা হয়ে ওঠেন।
এ ছাড়া সুভাষ ঘাইয়ের ‘তাল’ সিনেমায় অতিথি চরিত্রে তাঁকে দেখা যায়।
নাফিসা ছিলেন নিবেদিত প্রাণিপ্রেমী। বিভিন্ন প্রাণি-কল্যাণ সংস্থার হয়ে সচেতনতা প্রচার করতেন। টাইমস অব ইন্ডিয়ার জন্য এ বিষয়ে নিয়মিত কলামও লিখতেন।
২০০৪ সালের ২৯ জুলাই আসে চমকে দেওয়া সংবাদ—নাফিসা আত্মহত্যা করেছেন।
ব্যবসায়ী গৌতম খন্ডুজার সঙ্গে বিয়ের পরিকল্পনার মাঝেই জানতে পারেন, খন্ডুজা আগে থেকেই বিবাহিত। এতে তিনি ভেঙে পড়েন। পরিবারের অভিযোগ, খন্ডুজা তাঁকে ব্ল্যাকমেলও করেছিলেন।
পরবর্তীতে পরিবার তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানায়। তবে খন্ডুজা দাবি করেন, নাফিসার আত্মহত্যার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। মামলাটি ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখে বোম্বে হাইকোর্ট।
এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিসার পুরোনো ভিডিও ভাইরাল হয়। ভক্তরা স্মরণ করেন তাঁর প্রাণবন্ত উপস্থিতি, প্রতিভা ও অকালপ্রয়াণের বেদনা। অনেকেই মনে করেন—বেঁচে থাকলে ভারতের বিনোদন জগতের অন্যতম শীর্ষ তারকা হতেন তিনি।